প্রতিবন্ধীদের সরকারি চাকরি ২০২৪ ঢাকা কর অঞ্চল ১৯ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, আশা করছি সবাই ভল আছেন। প্রতিবন্ধীদের সরকারি চাকরি ২০২৪ সিরিজের নতুন একটি পোস্টে আপনাকে স্বাগতম। ঢাকা কর অঞ্চল ১৯ বিগত ১২/০৫/২০২৪ তারিখে একটি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নব্য সৃষ্ট কর অঞ্চল ১৯ এ, ১৩ থেকে ২০ তম গ্রেডে অস্থায়িভাবে জনবল নিয়োগ করা হবে। এ-লক্ষ্যে ঢাকা বিভাগের স্থায়ি বাসিন্দা এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অন্য কোন ভাবেই আবেদন গ্রহণ করা হবে না।

প্রতিবন্ধীদের চাকরির খবর প্রতিবন্ধী কোটায় চাকরি

পদের নাম: কম্পিউটার অপারেটর।

শূন্যপদ: ১ টি।

বেতন কাঠামো: এই পদে নিয়োগ লাভের পর মাসিক বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড-১৩।

আবেদনের যোগ্যতা: এই পদে আবেদন করতে যে যোগ্যতার অধিকারি হতে হবে তা হল: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০ টি শব্দ লেখার গতি থাকতে হবে।

পদের নাম: প্রধান সহকারী

শূন্যপদ: ১৯ টি।

বেতন কাঠামো: প্রধান সহকারী পদে নিয়োগ লাভের পর মাসিক বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত পৌছাবে, বেতন গ্রেড-১৩।

আবেদনের যোগ্যতা:
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি সমতুল্য সিজিপিএ থাকতে হবে। বেসিক কম্পিউটার প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে, অফিস অ্যপলিকেশন,এমএস ওয়ার্ড,এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার, ইমেইল আদান প্রদান, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম: উচ্চমান সহকারী

শূন্যপদ: ২০ টি।

বেতন কাঠামো: এই পদে নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন স্কেল হবে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড-১৪।

আবেদনের যোগ্যতা:
এই পদে আবেদন করতে আগ্রহী ব্যক্তির যে যোগ্যতা থাকতে হবে তা হল: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, মাইক্রসফ্ট অফিস অ্যপ্লিকেশন, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

শূন্যপদ: ২০ টি।

বেতন কাঠামো: এই পদে নিয়োগ লাভের পর মাসিক বেতন স্কেল হবে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা বেতন গ্রেড-১৪।

আবেদনের যোগ্যতা:
এই পদে নিয়োগ পেতে হলে যে যোগ্যতার অধিকারী হতে হবে: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ফ্যাস্ক মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

শূন্যপদ: ২২ টি।

বেতন কাঠামো: এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মাসিক বেতন হবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড-১৬।

আবেদনের যোগ্যতা: এই পদে দরখাস্ত দেবার জন্য যে যোগ্যতার প্রয়োজন তা হল: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, এক্সেল পাওয়ার পয়েন্ট, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ টি শব্দ এবং ইংরেজিতে ২০ টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

পদের নাম: অফিস সহায়ক

শূন্যপদ: ২২ টি।

বেতন কাঠামো: অফিস সহায়ক পদে নিয়োগ লাভের পর প্রতি মাসের বেতন স্কেল হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড-২০।

আবেদনের যোগ্যতা:
অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে যে যোগ্যতার অধিকারী হতে হবে তা হল: যে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ হতে হবে।

কোন কোন জেলার বাসিন্দাগন আবেদন করতে পারবেন:

রাজবাড়ী এবং শরীয়তপুর জেলা ব্যাতিত সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিগণ ঢাকা বিভাগের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন।

আবেদনের বয়সসীমা:

সাধারণ প্রার্থিদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের সর্বচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে: এই ওয়েবসাইটে http://tax19.teletalk.com.bd/ প্রবেশ করে ফরম পুরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোন ভাবে যেমন ডাক/কুরিয়ারে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন। কর অঞ্চল ১৯ নিয়োগ বিজ্ঞপ্তি PDF

আবেদনের শেষ তারিখ: ৩০/০৫/২০২৪ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত।

Visited 448 times, 1 visit(s) today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top